Wednesday, May 13, 2026

নতুন বছরে বাংলার হস্তশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ! নয়া প্রকল্প আনছে রাজ্য

Date:

Share post:

কৃষক বন্ধু প্রকল্পের অনুকরণে এবার হস্তশিল্পীদের (Handicrafts) জন্যও নয়া প্রকল্প আনছে রাজ্য। তবে এই প্রকল্পের আওতায় সরকারি পরিচয় পত্র (Government Identity Card) রয়েছে এমন হস্তশিল্পীদের মৃত্যু হলে তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে। ইতিমধ্যে অর্থ দফতরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে বেশ কয়েক দফায় দুয়ারে সরকারের মাধ্যমে হস্তশিল্পীদের নাম নথিভুক্তিকরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে বাংলায় নথিভুক্ত শিল্পীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। তাঁদের সকলকে পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। নবান্ন সূত্রে খবর, মূলত পরিচয়পত্র আছে এমন হস্তশিল্পীর পরিবারই এককালীন ‘ডেথ বেনিফিট’-এর (Death Benifits) সুবিধা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে রাজ্যের ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ২০১১ সালের পর বাংলার হস্তশিল্পের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের অর্থের জোগান নিশ্চিত করতে চালু হয়েছে ‘আর্টিজান ক্রেডিট কার্ড’। এবার ডেথ বেনিফিট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের এই নয়া পদক্ষেপ সংক্রান্ত নীতির খসড়া তৈরি করেছে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রদফতর। বর্তমানে এই নীতির খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে অর্থ দফতর। তবে খুব শীঘ্র এই নীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল।

জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলাতেই কোনও না কোনও ধরনের হস্তশিল্পের কাজ হয়। কোথাও ডোকরা, কোথাও মুখোশ শিল্প জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই জেলার প্রান্তিক এলাকার মানুষ জড়িয়ে এই সমস্ত শিল্পের সঙ্গে। ডেথ বেনিফিট নীতি এই লক্ষাধিক পরিবারগুলির কাজে আসবে। কোনও হস্তশিল্পীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ডেথ বেনিফিট প্রকল্পের এককালীন টাকা পেতে সরকারের দেওয়া পরিচয়পত্র এবং ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে ওই জেলার সংশ্লিষ্ট দফতরে। এরপরই কম সময়ের মধ্যে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার।

 

 

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...