Wednesday, June 24, 2026

‘পারিয়া’র জন্য নিজেকে বদলেছেন বিক্রম, সিনেমা তৈরীর অনুভূতি নিয়ে অকপট তথাগত!

Date:

Share post:

মানুষের কথা বলার জন্য প্রত্যেকদিন অনেকগুলো গল্প লেখা হয়। কিন্তু পশুদের কথা বলতে পারার সাহস দেখান কজন? সেই তালিকায় টলিউডের (Tollywood ) উজ্জল নাম তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। কুকুরদের নিয়ে সিনেমা করার ভাবনা বরাবরই তাঁর মাথায় ছিল। কিন্তু বাজেট থেকে শুরু করে পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো সেটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। কিন্তু অবলা এই প্রভুভক্তদের প্রতি মানুষের অনুভূতির কথা তুলে ধরতে ‘পারিয়া’ (Pariah) তৈরি করলেন তথাগত। আর এই সিনেমার জন্য নিজেকে যেভাবে পাল্টে ফেলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) তাকে কুর্নিশ জানালেন পরিচালক।

বদলে গিয়ে বদলা নেবেন বিক্রম! বুধবার নিজের সমাজমাধ্যমে ‘পারিয়া’র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়’। আগামী মাসেই মুক্তি পাবে ‘পারিয়া’। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা ও পরিচালক। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) বলছেন বিক্রম যতটা খেটেছেন, তাঁর চেনা অভিনেতাদের মধ্যে তা আর কেউ করতে পারতেন না। চরিত্রটার জন্য বিক্রমকে ছ’মাস সময় দিতে হয়। ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ওয়ার্কশপ করে নিজেকে তৈরি করেছেন ‘তানসেনের তানপুরা’ খ্যাত অভিনেতা। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই অনবদ্য বিক্রম। এই সিনেমার জন্য চেহারার যে বিপুল পরিবর্তন করেছেন অভিনেতা, তা ফার্স্ট লুকে স্পষ্ট। নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’ পড়ার পর থেকেই কুকুরদের নিয়ে ছবি করার ইচ্ছে হয় পরিচালকের। এরপর কুকুরদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। অ্যাকশন ছবির মধ্যেও ভীষণ চেনা অথচ প্রত্যেকদিন এড়িয়ে যাওয়া এক ইমোশনের গল্প বলবে ‘পারিয়া’। এই ছবির নায়িকা অঙ্গনা রায় (Angana Roy)। এছাড়াও তপতী মুন্সি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে রয়েছেন বিভিন্ন চরিত্রে। নতুন বছরের ভালবাসার মাসেই মুক্তি পাবে এই ছবি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...