Friday, May 22, 2026

বাতিল বিএড কলেজগুলির অনুমোদন ফেরানোর সিদ্ধান্ত! মানতে হবে বিশ্ববিদ্যালয়ের এই নিয়মগুলি

Date:

Share post:

নতুন বছরে সুখবর! এবার রাজ্যের বাতিল (Cancelled) হওয়া বিএড কলেজের (BED College) অনুমোদন (Affiliation) ফিরিয়ে দেওয়ার ভাবনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সোজা পথে সেই অনুমোদন মিলবে না। সেক্ষেত্রে আরোপ করা হয়েছে বেশ কিছু শর্ত। চলতি বছরেই ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় (BED University)। যার অন্যতম কারণ ছিল পরিকাঠামোর অভাব।

তবে সম্প্রতি রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দমকলের নো অবজেকশন সার্টিফিকেট এবং পর্যাপ্ত অধ্যাপক-অধ্যাপিকার  সংখ্যা-সহ পরিকাঠামো সংক্রান্ত নির্ভুল তথ্য দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। এরপর অনুমোদন ফেরানোর বিষয়টি খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত তথ্য নির্ভুল হলে তবেই আবেদনের ছয় দিনের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলে খবর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনুমোদন বাতিল হওয়া কলেজগুলির মধ্যে থেকে হাতেগোনা কয়েকটি কলেজ এখনও পর্যন্ত অনুমোদন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

তবে যেহেতু উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো যাবে সেকারণেই চলতি শিক্ষাবর্ষের জন্য অনুমোদন মিললেও বিএড কলেজগুলি ছাত্র ভর্তি করতে পারবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...