Sunday, May 17, 2026

নতুন বছরের শুরুতেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বছরের শুরুতেই আপার প্রাইমারি (Upper Primary) চাকরিপ্রার্থীদের (Job Candidates) জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার কলকাতার রাজপথে মিছিল করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সেই বিষয়ে এদিন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু সাফ জানান, “পুরোটাই তো আদালতে আটকে আছে। আমরা কী করতে পারি! বিভিন্ন পর্ষদের আইনজীবীরা আদালতে আবেদন করছেন।”

পাশাপাশি আদালত থেকে শীঘ্রই এই জট ছাড়িয়ে আনা যাবে, বলেও যথেষ্ট আশাবাদী শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, “যেদিন জট ছাড়াতে পারব, তার সাত দিনের মধ্যে আমরা নিয়োগ দেব।” উল্লেখ্য, রাজ্যে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ জট কাটাতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। আর সেকারণেই দফায় দফায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন খোদ শিক্ষামন্ত্রী। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে।

 

 

 

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...