Tuesday, May 12, 2026

সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের

Date:

Share post:

বছরের শুরুতেই সুখবর পেলেন সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer)। বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার(Government of West Bengal)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন (Nabanna )জানিয়েছে এখন থেকে প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। রাজ্য (West Bengal Police) এবং কলকাতা পুলিশের (KP)অধীনে সকল সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে।

কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেয়েছেন। আর রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা ২,০০০ টাকা বোনাস পাবেন কেন, এই প্রশ্ন তুলে রাজনীতির আসর জমানোর চেষ্টা করেছিল বিজেপি সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এক্স হ্যান্ডলে আশ্বাস দিয়েছিলেন যে শীঘ্রই গোটা বিষয়টি নিয়ে বড় পদক্ষেপ করবে সরকার।পাশাপাশি কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে বলেও সতর্ক করেছিলেন তিনি। কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী।এ বার সকল সিভিক ভলেন্টিয়ারের বোনাস বৃদ্ধি করে ৫,৩০০ টাকা করা হল। যাঁরা পুজোয় ২০০০ টাকা বোনাস পেয়েছেন, তাঁরা ২০২২-২৩ অর্থবর্ষে আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন বলে জানা যাচ্ছে।

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...