Friday, March 6, 2026

ফের ট্রেন বাতিল! ভোগান্তিতে শিয়ালদহ শাখার যাত্রীরা

Date:

Share post:

নতুন বছরের প্রথম উইকেন্ডেই একগুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancel) খবর। রেল সূত্রে জানা যাচ্ছে আগামী শনিবার ও রবিবার ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে (Naihati Station)। অতএব যাত্রী দুর্ভোগের আশঙ্কা প্রবল হতে চলেছে।

বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার ৩৭৫৫৭ আপ নৈহাটি–ব্যান্ডেল, ডাউন ৩৭৫৫৮ ব্যান্ডেল নৈহাটি লোকাল বাতিল থাকছে। শনিবার আপ ১৩১৫৩ শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস এবং ১৩১৮৯ শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস ঘুরপথে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

৬ জানুয়ারি বাতিল ট্রেনের তালিকায় থাকছে

শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০

শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬

কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন ৩১১৯২

৭ তারিখ বাতিল ট্রেনের তালিকা 

নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫/ ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪ এবং ৩৭৫২৬

শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২

শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪

শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬১১/ ডাউন ৩১৬১৪

spot_img

Related articles

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...