Saturday, May 2, 2026

৮ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

পৌষ সংক্রান্তি উপলক্ষে সাগর মেলার (Preparation of Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার (৮ জানুয়ারি ২০২৪) সাগরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঐদিন তিনি কপিলমুনির আশ্রমে পুজো দেবেন। পাশাপাশি প্রধান পুরোহিতের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর ভারত সেবাশ্রম সংঘে (Bharat Sevashram Sanghya) কিছুটা সময় কাটাবেন মুখ্যমন্ত্রী (CM)। পরের দিন অর্থাৎ ৯ জানুয়ারি জয়নগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলেই নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শুধু বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী ও সাধারণ মানুষরা ভিড় জমান কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। বিশাল জনসমাগমের আগে প্রত্যেক বছর মেলার প্রস্তুতি ও নিরাপত্তাজনিত খুঁটিনাটি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এবারেও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। মকর সংক্রান্তির ভিড় সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থাপনার জন্য একাধিক মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার বাবুঘাটে সাধু-সন্তদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। লট এইট, কচুবেড়িয়া সহ বিভিন্ন জায়গায় পুণ্যার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে সজাগ দৃষ্টি দিয়েছে রাজ্য সরকার। ৮ তারিখ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে, পরের দিন প্রশাসনিক কর্মসূচি সেরে জয়নগর থেকে সোজা কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...