Saturday, June 20, 2026

কৃষ্ণজন্মভূমি থেকে ইদগাহ সরানোর মামলা: আবেদন শুনল না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিতর্কিত মথুরার কৃষ্ণজন্মভূমিতে শাহী ইদগাহ সরানোর আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। মথুরার (Mathura) বিতর্কিত জমি নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় (PIL) এলাহাবাদ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। শুক্রবার এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত-র ডিভিশন বেঞ্চ।

মথুরার কৃষ্ণজন্মভূমির (Krishna Janmabhoomi) ওপর শাহী ইদগাহ (Shahi Eidgah) তৈরি এবং তা সরানোর জন্য আবেদন করে একটি জনস্বার্থ মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে। ২০২৩ সালের ১২ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট এই মামলা নাকচ করে দেয়। আদালত জানিয়েছিল ইতিমধ্যেই এই সংক্রান্ত অনেক মামলা তালিকাভুক্ত রয়েছে। হাইকোর্টের বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর ও বিচারপতি আশুতোষ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আবেদন নাকচ করার রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী মেহেক মাহেশ্বরী।

শুক্রবার সেই মামলা শুনল না সর্বোচ্চ আদালত। মামলার সংখ্যা না বাড়ানোর পক্ষে রায় দেয় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে এলাহাবাদ হাইকোর্টের রায়কে মান্যতা দেয় সর্বোচ্চ আদালত।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...