Tuesday, June 23, 2026

দুই জেলায় দিনভর তল্লাশি ইডি-র, রেশন বন্টনে বেনিয়মের খোঁজ

Date:

Share post:

রেশন বন্টন মামলায় বেনিয়মের খোঁজে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ১২টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। সাধারণ ব্যবসায়ী থেকে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান – বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সন্দেহভাজনের বাড়ি তল্লাশি চালায় ইডি-র প্রায় ১৫টি দল।

বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য-র বিভিন্ন বাড়ি ও তাঁর আত্মীয়, কর্মীদের বাড়িতেও হানা দেন ইডি-র আধিকারিকরা। রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগেই শঙ্কর আঢ্যর ওপর নজর ইডি-র। শুক্রবার সকাল থেকে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধানের বাড়ি সহ শ্বশুর বিনয় ঘোষ, কর্মচারী অঞ্জন মালাকার, বিশ্বজিৎ ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়। শঙ্করের ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানাতেও পৌঁছে যান তদন্তকারীরা।

অন্যদিকে সকাল সকাল যাদবপুরের কাছে বিজয়গড়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ড (CA) কল্যাণ সিংহ রায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। একই সঙ্গে হানা দেওয়া হয় দমদমের কাছে সিঁথিতে গোপাল বণিক নামে এক স্বর্ণ ব্যবসায়ীর (gold trader) বাড়িতে। প্রায় ২০ জওয়ানের একটি দল ঘিরে ফেলে বাড়ি। তল্লাশি চালানো হয় পার্কস্ট্রিটের একটি অফিসে। শঙ্কর আঢ্য-র ইএম বাইপাসের একটি বাড়িতেও হানা দেন আধিকারিকরা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...