Saturday, March 14, 2026

আম্বানিকে টেক্কা আদানির, বিশ্বসেরা ধনীর প্রথম ১৫-তে ভারতের ২

Date:

Share post:

দেশে সবথেকে ধনবান কে? শুক্রবারের পরে এই উত্তরটাও বদলে গেল। সময়টা ভালোই যাচ্ছে গৌতম আদানির (Gautam Adani)। দেশের সবচেয়ে বিত্তশালী হওয়ার দৌড়ে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন গৌতম আদানি। এমনকি বিশ্বের প্রথম ১৫ জন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকাতেও নিয়ে নিলেন এন্ট্রি।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেবি ছাড়া অন্য কোনও সংস্থার হাতে আর্থিক দুর্নীতি মামলা যাওয়া বিষয়টি রদ হয়। আর সুপ্রিম কোর্টের এই রায় আসার পর থেকেই বাজারে আদানির শেয়ার ঊর্ধ্বমুখী। তারপরেই বছরের শুরুতে দেশের সেরা ধনবানকে টপকে যাওয়ার স্বীকৃতি। শুক্রবারই প্রকাশিত হয় ব্লুমবার্গ বিলিয়নিয়স ইনডেক্স (Bloomberg Billionaires Index)। আর তাতেই দেখা যায় বিশ্বের ধনীদের তালিকার ১২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। শুধুমাত্র ভারতের না, এশিয়ার সর্বাপেক্ষা ধনবান হিসাবেও এটা তাঁর স্বীকৃতি।

ডিসেম্বরে ব্লুমবার্গ ধনবানের যে তালিকা প্রকাশ করেছিল তাতে ১৬ নম্বরে ছিলেন মুকেশ আম্বানি। বছর শেষে সেটাই ছিল ভারতীয় হিসাবে তাঁর সেরা অবস্থান। তবে জানুয়ারিতেই তাঁকে টপকে গেলেন আদানি। তবে তাঁদের সম্পদের পরিমাণে খুব বেশি তফাৎ নেই। আম্বানির থেকে ০.৬ বিলিয়ন সম্পদ বেশি রয়েছে গৌতম আদানির। দুই ভারতীয় ব্যবসায়ীর সম্পদের পরিমাণই বেড়েছে এই সময়ের মধ্যে। আম্বানির সম্পত্তি যেখানে ৬৬৫ মিলিয়ন বেড়েছে, আদানির সম্পত্তি বেড়েছে ১৩.৩ বিলিয়ন। আর এক লাফে এতটা বেড়ে যাওয়ায় সরাসরি ১৫ জনের মধ্যে ঢুকে পড়েন আদানি। গত বছরের শেষটা আম্বানির হলেও বছরের শুরুটা আদানির হাতেই যেতে চলেছে, এমনটাই এর থেকে হয়তো সংকেত পাওয়া যাচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...