Thursday, May 14, 2026

মুড়িগঙ্গা নদীর চরে পণ্যবাহী জাহাজে আগুন

Date:

Share post:

শনিবার সকালে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে (bulk carrier) হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই জাহাজটি বিকল হয়ে যাওয়ার কারণে বিগত প্রায় ছয়মাস ধরে মুড়িগঙ্গার চরে আট নম্বর লটে দাঁড়িয়ে ছিল। জাহাজটি মেরামতির কাজও চলছিল। আগুন লাগার ঘটনার পরই হারউড পয়েন্ট (Harwood point) কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান জাহাজটিতে যে মেরামতির (mending) কাজ চলছিল সেই কাজ চলাকালীনই আগুনের ফুলকি ছিটে গিয়ে আগুন লাগে। জাহাজের পাটাতনের নিচে জ্বালানি তেল ছিল। সেই জ্বালানিতে আগুন লাগাতেই দুর্ঘটনা বড় আকার নেয়। গোটা জাহাজটি দাউদাউ করে জ্বলে ওঠে। দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে প্রশাসন। এই চরে আগুন লাগার ঘটনায় আরও বেশি চাঞ্চল্য ছড়ানোর আরও বেশি কারণ সোমবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা। সেই মেলায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আট নম্বর লট।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...