Sunday, May 17, 2026

নতুন বছরে সুখবর! সাগরদিঘিতে সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি (Sagardighi) তাপবিদ্যুৎ কেন্দ্রটিকে (Thermal Power Plant) ২২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই সেখানে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে এর পাশাপাশি রাজ্য সরকার সেখানে একটি পঞ্চম ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো-সহ এই ইউনিট গড়ে তুলতে প্রায় ২,৫০০ কোটি টাকা খরচ হবে। নতুন ইউনিট নির্মাণ ও আধুনিকীকরণ খাতে সাগরদিঘিতে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে খবর।

মণিগ্রাম এলাকায় ৯০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সাগরদিঘির এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম দুটি ইউনিট ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। প্রথম ইউনিটটি চালু হয় ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ইউনিটটি সেই বছরেরই ৬ নভেম্বর চালু হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ ইউনিট গড়ে তোলার দায়িত্ব পেয়েছিল দেশের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভেল। ওই দুটি ইউনিট ৫০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে। ২০১৬ সাল থেকে দুটি ইউনিট বানিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে চলেছে।

বর্তমানে রাজ্য সরকার এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী পঞ্চম ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আর এই ৫টি ইউনিট একসঙ্গে চালু হয়ে গেলে সাগরদিঘি থেকে প্রতিদিন ২২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

 

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...