Sunday, May 17, 2026

নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন! অভিজিৎকে তোপ কল্যাণের

Date:

Share post:

নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) ভূমিকা নিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শনিবার, তিনি বলেন, শুক্রবার ওঁর সামনে কি সন্দেশখালির বিষয় ছিল? ছিল না তো! তা হলে উনি আগ বাড়িয়ে কেন সন্দেশখালি নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া, রাজ্যপাল, ইত্যাদি নিয়ে মন্তব্য করেন? তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভেঙেছেন। আদালতের গরিমা নষ্ট করছেন বলে অভিযোগ কল্যাণের।

তৃণমূল সাংসদ বলেন, ওঁর (অভিজিৎ) জন্য কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও অসম্মান হচ্ছে। কল্যাণের (Kalyan Banerjee) কথায়, “উনি ইস্তফা দিন। তার পর রাজনীতিতে যোগ দিন”।

সন্দেশখালি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধুইয়ে দিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, “আপনি তো সিপিএমের লোক ছিলেন। মনে নেই ৩৪ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম। এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন। জয়েন করুন পার্টিতে।“


Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...