Saturday, June 20, 2026

যাত্রী সুরক্ষা লবডঙ্কা! নতুন বছরের শুরুতেই কোটি-কোটি টাকার টিকিট নষ্ট রেল মন্ত্রকের

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের (Indian Railways)। যাত্রী সুরক্ষা থেকে শুরু করে একাধিক দুর্ঘটনা প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে রেল। তবে এবার বড়সড় ক্ষতির মুখে পড়ে চরম বিপাকে ভারতীয় রেল। আর যার অঙ্কের পরিমাণ কোটি কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন শীত পড়তেই শনির দশা নেমে এসেছে শুধুমাত্র রেলের একটি শাখা থেকেই। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে চলতি মাসে সেই ক্ষতির (Loss) পরিমাণ আরও বাড়বে। তবে এমন তথ্য সামনে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে শুধুমাত্র রেলের একটি শাখাতেই যদি এত লোকসান হয় সেক্ষেত্রে অন্যান্য শাখার কেমন অবস্থা তা বেশ বোঝা যাচ্ছে।

 

সূত্রের খবর, ভারতীয় রেলওয়ের মোরাদাবাদ ডিভিশন থেকেই শুধুমাত্র ডিসেম্বর মাসে ২০ হাজারেরও বেশি রিজার্ভ টিকিট বাতিল হয়েছে। সেই বাতিল টিকিটের জন্য রেলকে বট অঙ্কের টাকা ফেরত দিতে হয়েছে যাত্রীদের। আর টিকিটের দাম ফিরিয়ে দিতে গিয়েই রেলের পকেট থেকে কোটি টাকা বেরিয়ে গিয়েছে এক মাসেই। জানা গিয়েছে, শীত পড়তেই ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। কিন্তু কীভাবে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে রেলের। জানা যাচ্ছে, শীত পড়তেই উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে প্রতিদিনই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় রেলকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, প্রতিদিনই দেরিতে চলছে ট্রেন। কিন্তু এর জন্য যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। আর সেকারণেই বর্তমানে প্রচুর টিকিট বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছেন যাত্রীরা। এতেই বড়সড় ক্ষতির মুখে পড়ছে রেল।

মোরাদাবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজ কুমার সিং জানান, যাত্রীদের টিকিট বাতিলের ক্ষতিপূরণ দিতে প্রায় ১.২২ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজারের বেশি টিকিট বাতিল করেছেন যাত্রীরা। পাশাপাশি রেলের তথ্য অনুযায়ী, বরেলি থেকে গত ডিসেম্বর মাসে ৪২৩০টি কনফার্ম টিকিট বাতিল করা হয়েছে। মোরাদাবাদ থেকে বাতিল হয়েছে ৩২৩৯টি টিকিট। এছাড়াও হরিদ্বার থেকে ৩৯১৭ এবং দেহরাদুন থেকে ২৪৪৮টি কনফার্ম টিকিট বাতিল করা হয়েছে বলে খবর।

 

 

 

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...