Sunday, June 21, 2026

কিমের পর উত্তর কোরিয়ার রাশ কার হাতে? প্রকাশ্যে বি.স্ফোরক রিপোর্ট

Date:

Share post:

উত্তর কোরিয়ার (North Korea) রাশ কার হাতে থাকবে? তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। শাসক কিম জং উনের (Kim Jong Un) শারীরিক অবস্থা সম্পর্কে একাধিক জল্পনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এবার তাঁর জায়গায় কে আসবেন? তবে এসব জল্পনার মাঝেই প্রকাশ্যে এল আরেক বিস্ফোরক তথ্য। এবার জানা যাচ্ছে কিম জং উনের উত্তরসূরি খোঁজার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার (South Korea) এক গোয়েন্দা সংস্থা রিপোর্ট (Report) প্রকাশ করে জানিয়েছে, আর কেউ নয় কিম জং উন-এর উত্তরসূরি হতে চলেছে তাঁরই ছোট মেয়ে, কিম জু এ। বর্তমানে অবশ্য তার বয়স মাত্র ১০ বছর। কিন্তু ছোট্ট হলেও রাজনৈতিক জগতে তার পরিচিতি নিতান্তই কম নয়। পাশাপাশি গত এক বছর ধরে বাবার সঙ্গে প্রকাশ্য কর্মসূচিতে নজর কেড়েছে কিম জং উনের এই ছোট মেয়েটি। আর এরপরই শুরু হয়েছে গুঞ্জন, কিমের উত্তরসূরি হিসাবে মেয়ে কিম জু এ নাকি সবচেয়ে বেশি দাবিদার।

 

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবার বাবার সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল কিম জু এ-কে। তারপর থেকেই বাবার সঙ্গে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় ছোট্ট মেয়েটিকে। কখনও সামরিক কুচকাওয়াজের সময় ভিআইপি স্ট্যান্ডে হাততালি দিতে বা কখনও বাবার সঙ্গে বিমান বাহিনীর সদর দফতরও পরিদর্শন করে এবং বাবার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে জুকে। আর জু-এর এমন পদক্ষেপই এখন রাজনীতির অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর তারপরই প্রশ্ন উঠছে এত ছোট্ট মেয়ে কীভাবে বাবার উত্তরসূরি হবে?

তবে বর্তমানে যেভাবে কোরিয়ার সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজনীতির ময়দানে কিম জু এ-র প্রভাব বাড়ছে তা থেকেই স্পষ্ট হচ্ছে কিম জং উনের উত্তরসূরি হতে চলেছে তাঁর ছোট মেয়ে। এছাড়া পরবর্তীতে কোনও অসুবিধা যাতে না হয়, সেজন্য কিম জং উন আগে থেকে উত্তরাধিকার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছেন বলেও খবর।

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...