Thursday, May 14, 2026

মোর্চার মানরক্ষা করেছিলেন! সেই নওশাদই ডাক পেলেন না রবিবাসরীয় ব্রিগেডে

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) সময় পায়ের তলার জমি হারিয়ে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কংগ্রেস (Congress) ও আইএসএফকে (ISF) বুকে টেনে নিয়েছিল লাল ঝান্ডাধারীরা। তবে সেই সুসম্পর্কে চিড় ধরিয়েছে নির্বাচনের পরপরই। সেই মাখামাখি বিষয়টা আর তেমন চোখে পড়ে না। রবিবার সেই ছবি আবারও স্পষ্ট হল ব্রিগেডের (Brigade) সম্মেলনে। সংযুক্ত মোর্চার একটি মাত্র সলতে থুরি বিধায়ক নওশাদ সিদ্দিকিই (Naushad Siddiqui) ডাক পেলেন না অনুষ্ঠানে। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। যেখানে দরকার পড়েছে সেখানেই লাল শিবির ডেকে পাঠানো মাত্রই পৌঁছে গিয়েছেন নওশাদ। তবে সেই জোট এখন অতীত। আর সেকারণেই গুরুত্ব কমেছে আইএসএফ বিধায়কের। তবে যতই হোক নওশাদই একমাত্র পেরেছিলেন জোটের সম্মানটুকু বাঁচাতে। কিন্তু সেই নওশাদকেই নাকি আমন্ত্রণই জানাননি বামদের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। আর তা নিয়েই এবার রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে।

তবে তাঁকে যে কোনওরকমভাবেই আমন্ত্রণ জানানো হয়নি সে কথা স্বীকার করে নিয়েছেন নওশাদ নিজেই। তিনি জানিয়েছেন, যতটুকু জেনেছেন, মিডিয়া সূত্রেই। তবে মুখে না বললেও নওশাদ যে কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয়েছেন তা বলাই বাহুল্য। তবে এদিন ব্রিগেড কর্মসূচির সাফল্য কামনা করে ভাঙড়ের বিধায়ক  জানিয়েছেন,  “ফিজিক্যালি না থাকলেও মেন্টালি আছি। ওরা বাংলায় মানুষকে একটা নতুন দিশা দেখাচ্ছে। পাশাপাশি আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে তাঁর দাবি, এটা তো সংযুক্ত মোর্চার ব্রিগেড নয়, এটা ডিওয়াইএফআই-এর কর্মসূচি। তাই আলাদা করে আমন্ত্রণ জানানোর ব্যাপার নেই।

তবে এদিন নওশাদ আবেভাবে বুঝিয়ে দেন, একদা জোটসঙ্গীদের প্রতি তাঁর রাগ বা অভিমান কিছুই নেই। মানসিকভাবে তিনি বামেদের লড়াইয়ের পাশেই আছেন। তবে মুখে তিনি যাই বলুন কাজে তা কতখানি করে দেখাতে পারেন সেটাই দেখার।

 

 

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...