Saturday, March 14, 2026

ডায়মন্ড হারবার মডেল: কাজের খতিয়ান দিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন সাংসদ অভিষেক

Date:

Share post:

বরাবরই নিজের লোকসভা কেন্দ্রের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। নিজের পরিবারের মতোই তিনি দেখেন এই কেন্দ্রকে। রবিবার, পৈলানে ব্যক্তিগত উদ্যোগে বার্ধক্যভাতা দেওয়ার সূচনা করে জানালেন কেন ডায়মন্ড হারবারকে মডেল বলা হয়। বিরোধী সাংসদদের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, পারলে করে দেখান।

সরকারি বার্ধক্যভাতা চালু হওয়ার সমস্যার কথা তাঁকে জানিয়ে ছিলেন। স্থানীয়রা সেই মতো নিজের উদ্যোগে ডায়মন্ড হারবারে ভাতা দেওয়া শুরু করলেন। তবে, এই প্রথম নয়। অভিষেক জানালেন, কোভিড থেকে আমফান কীভাবে এলাকার মানুষের পাশে থেকেছেন তিনি।

• কোভিডের সময় ২১টি কমিনিউনিটি কিচেন খুলে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন।
• টেস্টের মাধ্যমে ১২ শতাংশ থেকে কোভিড পজেটিভিটি রেট ২ শতাংশ হয়
• চালু হয় ডক্টর অন উইল- বাড়ির দরজায় পৌঁছে যান চিকিৎসক
• ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে সমস্যা জানিয়েছেন ১৭ লক্ষ মানুষ। এই পরিষেবা তিনি ডায়মন্ড হারবারের জন্য প্রথমে চালু করলেও, সারারাজ্য থেকেই এই নম্বরে ফোন যায়।
• উন্নয়নমূলক প্রকল্পে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে
• ফলতা-মথুরাপুর সারাভারতে সবচেয়ে বড় জলপ্রকল্প হয়েছে
• ডায়মন্ড হারবার পুলিশ জেলা হয়েছে। দেশের মধ্যে সব থেকে নিরাপদ পুলিশ জেলার শিরোপা পেয়েছে

এরপরেই অভিষেক (Abhishek Banerjee) বলেন, এই কারণেই সবাই ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন। বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদের বললেন, পারলে অনুকরণ করে দেখান।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...