Tuesday, June 23, 2026

খারাপ সময় পিছু ছাড়ছে না! চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকাই নি.খোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

চিল্কা হ্রদে (Chilika Lake) বেড়াতে গিয়ে আচমকা হারিয়ে গেলেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী পরষোত্তম রূপালা (Parshottam Rupala)। ঘটনার জেরে টানা দু’ঘণ্টা জলেই আটকে রইলেন মোদি সরকারের এই মন্ত্রী এবং তাঁর সঙ্গীরা। পরে অন্য নৌকা গিয়ে তাঁদের উদ্ধার করে বলে খবর। রবিবার বিকেলে চিল্কা হ্রদে গিয়েই আটকে পড়েন কেন্দ্রীয় মৎস ও পশু প্রতিপালন মন্ত্রী। তাঁর সঙ্গে আটকে পড়েন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র-সহ (Sambit Patra) অনেকেই। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা নৌকায় আটকে থাকেন তাঁরা।

সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী পরষোত্তম মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে ওড়িশা সফরে গিয়েছিলেন। এটি তাঁর ‘সাগর পরিক্রমা’ প্রকল্পের ১১তম পর্ব। রবিবার ওড়িশার খুরদা জেলার বরকুল থেকে নৌকায় ওঠেন তিনি। গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং দলের স্থানীয় কয়েক জন নেতা। চিল্কা হ্রদের উপর দিয়ে সাতপাড়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। এরপর আচমকাই হ্রদের মাঝে তাঁদের নৌকা থেমে যায়। প্রথমে মনে করা হয়েছিল, জলে বিছিয়ে রাখা মাছ ধরার জালে মৎস্যমন্ত্রীর নৌকা হয়তো আটকে গিয়েছে। কিন্তু পরে মন্ত্রীই জানান আসল কারণ। তিনি সাতপাড়ায় গিয়ে সাংবাদিকদের জানান, তাঁদের নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁরা জলে আটকে পড়েছিলেন। মন্ত্রী পরষোত্তম আরও জানান, ‘‘অন্ধকার হয়ে এসেছিল। আমাদের নৌকা যিনি চালাচ্ছিলেন, তিনি এই রাস্তায় নতুন। তাই আমরা পথ হারিয়ে ফেলি। সাতপাড়া পৌঁছতে আমাদের দু’ঘণ্টা বেশি সময় লেগেছে।’’

এদিকে রবিবারই পুরীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। কিন্তু এই ঘটনার কারণে সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে। পরে রাত সাড়ে ১০টা নাগাদ পুরীতে পৌঁছন মন্ত্রী।

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...