Wednesday, May 13, 2026

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট রাখার আশ্বাস! হাসিনাকে জয়ের শুভেচ্ছা ভারতের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ (Bangladesh) সংসদ নির্বাচনে (Parliament Election) জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি  তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Seikh Hasina) অভিনন্দন জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা (Pranay Verma)। সোমবার সকালে ঢাকার গনভবনে বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই প্রথম যিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। এদিন হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ভারতীয় হাই কমিশনারের আশা শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রণয় ভার্মা এদিন আরও জানান, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সবসময় সমর্থন ও সহযোগিতা প্রদান করবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রণয় মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্নত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন। তবে শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশে নিযুক্ত রাশিয়া, চিন, ভূটান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিলের ও মরক্কোর রাষ্ট্রদূত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাত করেন।

এছাড়াও এদিন হাসিনার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ-এর প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর সেকারণেই এদিন সকাল সকাল বঙ্গভবনে পৌঁছে হাসিনাকে শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনাররা।

 

 

 

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...