Wednesday, June 10, 2026

কুণালের ভূয়সী প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়, পাল্টা কর্তব্য শোনালেন তৃণমূল মুখপাত্র

Date:

Share post:

ব্যক্তিগত শত্রুতা নেই। তবে, দলনেত্রী বা দলকে আক্রমণ করলে, তার প্রতিবাদ করা তাঁর কর্তব্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) মুখে আচমকা প্রশংসার প্রেক্ষিতে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। কলকাতা হাই কোর্ট চত্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তাঁর। তারপরেই তৃণমূল মুখপাত্র সম্পর্কে প্রশংসা শোনা যায় বিচারপতির মুখে। সাহিত্যিক কুণালের লেখার ভূয়সী প্রশংসা করেন তিনি। এর পাল্টা নিজের কর্তব্যের কথা স্মরণ করান কুণাল।

কুণালকে নিয়ে কী বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
”মানুষটা খারাপ না। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভালো ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব? ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভালো লিখেছেন। লেখার হাত খুব ভালো। যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।”

পাল্টা কী বললেন কুণাল?
নিজের ভিডিও বার্তায় কুণাল বলেন, ”বিচারপতির কথা শুনলাম। আমার ভালো লেগেছে। আমার লেখার প্রশংসা করেছেন, তাতে আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওঁনার সঙ্গে সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। কথা হয়। আমি আদালতে গিয়েছিলাম। হাতে সময় ছিল বলে ওনার সঙ্গে দেখা করতে চাই। ওঁর ঘরে গেলাম, গল্প করলাম। উনি চা-বিস্কুট খাওয়ালেন। ওনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লেগেছে।” এরপরেই কটাক্ষ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন কুণাল (Kunal Ghosh)। বলেন, ”উনি আমার দল বা দলনেত্রীকে আক্রমণ করে কিছু বললে তার প্রতিবাদ করা, জবাব দেওয়া আমার কর্তব্য। ওঁর মন্তব্য করা উচিত নয় বলাটা আমার কর্তব্য। আমি সেটাই করি। এমনিতে আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও শত্রুতা নেই।”


Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...