Wednesday, March 11, 2026

‘ভুল’ করে কোভিড রিলিফ ফান্ডে ২৫০ কোটি! জানালো ম্যানকাইন্ড ফার্মা

Date:

Share post:

একটি শূন্যের হিসাবে ভুল। আর তাতেই কোভিড ত্রাণ তহবিলে (COVID relief fund) ২৫০ কোটি দান করে ফেলল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল সংস্থা ম্যানকাইন্ড। তবে এত বড় ‘দানে’ এতটুকুও বিচলিত না প্রতিষ্ঠিত এই সংস্থা। এই বিশাল পরিমাণ তহবিল থেকে বেরিয়ে যাওয়ার পরিবর্তে যে বিপুল পরিমাণ ভালোবাসা এবং সমর্থন পেয়েছেন তা তাঁরা আশা করেননি বলেই জানালেন সংস্থার কর্ণধার রাজীব জুনেজা।

কোভিড পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধাদের জন্য কেন্দ্র সরকার পিএম কেয়ার ফান্ড (PM Care Fund) নামে তহবিল খোলে যেখানে দেশের সেলিব্রিটি থেকে শিল্পপতি কোটি কোটি টাকা দান করে। একসময় দেশের বিত্তশালীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই ফান্ডে টাকা দেওয়ার জন্য। যদিও পরে এই তহবিলে টাকার হিসাব নিয়ে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই সময় এই তহবিলে বিপুল পরিমাণ টাকা দিয়েছিল ম্যানকাইন্ড ফার্মা। পাশাপাশি অন্যান্য কোভিড সংক্রান্ত তহবিল ও অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য় এই সংস্থা ২৫০ কোটি টাকা দান করে বলে সম্প্রতি জানালেন ম্যানেজিং ডিরেক্টর (MD) রাজীব জুনেজা। তবে এই বিপুল পরিমাণ টাকা তাঁদের হিসাবে ছিল না বলেই জানাচ্ছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জুনেজা জানিয়েছেন, ফার্মাসিউটিকাল সংস্থা হিসাবে অসংখ্য ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে বিচলিত হয়ে পড়েন তাঁরা। শুধু মুখে না, কাজের মধ্যে দিয়ে সেইসব প্রথমসারির যোদ্ধাদের (front line worker) পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। শুরু হয় প্রথমসারির যোদ্ধাদের সংখ্যা পরিমাপ করা। সেই সময় গুণতে গিয়ে একটি শূন্য কোথাও বেশি পড়ে যায়। ৫৮ বছরের ভারতীয় সফল উদ্যোগপতির দাবি, আলোচনরা মাধ্যমে ২১ কোটি টাকা দান করার কথা ওঠে। তারপর ছেলে চানক্যর পরামর্শে অক্ষয় কুমারের দানের অঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় নামেন তারা। সেই সময় পিএম কেয়ার তহবিলে ৫০ কোটি দান করে অক্ষয়ই সব বাহবা কুড়াচ্ছিলেন।

অক্ষয়কে টপকানোর ইচ্ছা থাকলেও কখনই ২৫০ কোটি দানের পরিকল্পনা তাঁদের ছিল না, স্পষ্ট স্বীকার করছেন এমডি জুনেজা। হিসাবের ভুলে যা দান করতে চেয়েছিলেন তার থেকে ১০গুণ বেশি দান করে ফেলেছেন। কিন্তু এই ‘ভুল করে বিরাট কিছু একটা হয়ে গিয়েছে’ সানন্দে জানাচ্ছেন তিনি। এই প্রসঙ্গেই তিনি আমেরিকার বিল গেটসের (Bill Gates) কথা বলেন। তাঁর কথায়, বিল গেটস-কে মানুষ Windows-এর উদ্ভাবক হিসাবে যতটা মনে রাখে, তার থেকে বেশি বিল গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসাবে মনে রাখে। মহানুভবতা একজন উদ্যোগপতিকে একজন মহামানব (superhuman) তৈরি করতে পারে।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...