Wednesday, March 11, 2026

প্রাথমিক টেট মামলায় সিবিআইয়ের বাজেয়াপ্ত তথ্য পর্ষদকে দেওয়া যাবে না, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

২০১৪-র প্রাথমিক টেট-এ সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে আগেই চ্যালেঞ্জ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার নতুন আর্জি নিয়ে হাই কোর্টে পর্ষদ। কেননা ৬ নম্বর দিতে গেলে সিবিআইয়ের থেকে কিছু তথ্য প্রয়োজন। আদালতে এমন দাবি করেছে পর্ষদ। সেই আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিজার লিস্টের রেকর্ড প্রয়োজন বলে দাবি করা হয়েছিল।

অন্যদিকে, সিবিআই দাবি করেছে, পর্ষদের একাংশ বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছে। ফলে বিষয়টি নিয়ে জটিলতা দাখা দিয়েছে। সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল টেট সংক্রান্ত এই মামলার শুনানি।প্রাথমিক টেট-এর ‘প্রশ্ন ভুল’ সংক্রান্ত মামলায় ২০১৪ সালের টেটের সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। নম্বর দেওয়ার জন্য সিজার লিস্ট প্রয়োজন বলে দাবি করে সম্প্রতি মামলা করেছে পর্ষদ।যার অর্থ, বিভিন্ন যে তথ্য বা নথি পাওয়া গিয়েছে, সেগুলি পর্ষদকে দিতে হবে বলে দাবি করা হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।

সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে বলেন, প্রাথমিক মামলার তদন্তে যা যা উদ্ধার করা হয়েছে, তার সবটাই ডিজিটালাইসড ডেটা। সেটা কীভাবে দেওয়া সম্ভব? কেন্দ্রীয় সংস্থার দাবি, আসলে ষড়যন্ত্র চলছে। বোর্ডের একাংশই এই ষড়যন্ত্রে জড়িত। এখন এই তথ্যের কী প্রয়োজন? সেই প্রশ্নও তুলেছে সিবিআই। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, সিবিআই-এর বাজেয়াপ্ত করা নথির রেকর্ড পর্ষদকে দেওয়ার প্রয়োজন নেই।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...