Saturday, March 14, 2026

বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার

Date:

Share post:

বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৭৮ বছর। বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ভুগছিলেন দীর্ঘ দিন ধরে। ‘পার্কিনসন্স ডিজিজ’-এ ভুগছিলেন বেকেনবাওয়ার। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল তাঁর।

বেকেনবাওয়ারে মৃত্যুর খবর নিয়ে, এক বিবৃতিতে তার পরিবারের তরফে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।”

১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বেই বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও বিশ্বকাপ জেতার নজির রয়েছে বেকেনবাওয়ারের। ১৯৯০ সালে মারাদোনার আর্জেন্তিনাকে হারানো পশ্চিম জার্মানি দলের কোচ ছিলেন বেকেনবাওয়ার। বস্তুত, তিনি বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। সেই তিন জনের সবচেয়ে প্রথম জন, ব্রাজিলের মারিয়ো জাগালো দু’দিন আগেই মারা গিয়েছেন ।

১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন বেকেনবাওয়ার। জার্মানির ক্লাবের হয়ে ৪০০-রও বেশি ম্যাচ থেলেছেন তিনি। ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার বেকেনবাওয়ার। বায়ার্নের হয়ে চারটি লিগ খেতাব এবং তিন বার ইউরোপ সেরার খেতাব জিতেছেন তিনি।

আরও পড়ুন-এএফসি এশিয়ান কাপে নিজেদের লক্ষ্য নিয়ে অকপট গুরপ্রীত

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...