Wednesday, March 18, 2026

বেকেনবাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব ফুটবল আবার হারিয়েছে এক নক্ষত্রকে।গতকাল প্রয়াত হন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। মৃত্যুকালে বয়স হওয়ে ছিলো ৭৮ বছর । বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভুগছিলেন দীর্ঘ দিন। বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকের ছাঁয়া গোটা বিশ্বে। বেকেনবাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইট করে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “জার্মান ফুটবল কিংবদন্তি এবং আইকন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যু সম্পর্কে জেনে দুঃখিত। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ হিসেবে তিনি সর্বদাই বিবেচিত হবেন। খেলার জন্য সেরা ফুটবলারদের একজন।বাংলা ও ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তাঁকে মিস করবে।তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের প্রতি সমবেদনা।“

 

১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বেই বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও বিশ্বকাপ জেতার নজির রয়েছে বেকেনবাওয়ারের। ১৯৯০ সালে মারাদোনার আর্জেন্তিনাকে হারানো পশ্চিম জার্মানি দলের কোচ ছিলেন বেকেনবাওয়ার। বস্তুত, তিনি বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। সেই তিন জনের সবচেয়ে প্রথম জন, ব্রাজিলের মারিয়ো জাগালো দু’দিন আগেই মারা গিয়েছেন ।

১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন বেকেনবাওয়ার। জার্মানির ক্লাবের হয়ে ৪০০-রও বেশি ম্যাচ থেলেছেন তিনি। ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার বেকেনবাওয়ার। বায়ার্নের হয়ে চারটি লিগ খেতাব এবং তিন বার ইউরোপ সেরার খেতাব জিতেছেন তিনি।

আরও পড়ুন- আজ সুপার কাপের অভিযান শুরু দুই প্রধানের

spot_img

Related articles

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...