Monday, May 11, 2026

ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানের

Date:

Share post:

ধর্ষণের দায়ে নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিল নেপালের একটি আদালত। পাশাপাশি তাঁকে ৩ লাখ টাকা জরিমানার সঙ্গে নির্যাতিতাকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ২৩ বছর বয়সী লামিচানেকে এক সময় নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসেবে বিবেচনা করা হতো। এই লেগ স্পিনারের পারফরমেন্সের দৌলতে নেপালের পরিচিতি বেড়েছিল।২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে একজন তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয় লামিচানের বিরুদ্ধে।যদিও এরপর জামিনে মুক্ত পান তিনি, আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরেন।গত ডিসেম্বরে এই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। তবে এর আগে ধারাবাহিকভাবে শুনানিতে দেরী হয়েছিল, যার ফলে লামিচানে খেলার সুযোগও পান। অবশেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করা হলো।

কাঠমান্ডুর জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’তবে লামিচানে রায় ঘোষণার সময় আদালতেও ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, লামিচানে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।লামিচানে বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে নেপালের হয়ে তাঁর খেলা চালিয়ে যাওয়া অনেককে ক্ষুব্ধও করে তুলেছিল। প্রায় এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর লামিচানের মামলার রায় দেওয়া হল।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ অগাস্ট কাঠমান্ডুর জেলা অ্যাটর্নি অফিস লামিচানের বিরুদ্ধে ১৭ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করে। এ ছাড়া লামিচানের বিরুদ্ধে একই বছরের ৬ সেপ্টেম্বর গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে মামলা করেছিল নির্যাতিতা মেয়েটি। লামিচানে সেই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশের বাইরে ছিলেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বছরের ৬ অক্টোবর নেপালের পুলিশ তাঁকে গ্রেফতার করে। আদালত অবশ্য নির্যাতিতা মেয়েটি সে সময় নাবালিকা ছিল বলে যে দাবি করা হয়েছিল, তা নাকচ করে দিয়েছে।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...