Tuesday, April 28, 2026

নৃ.শংস! পাকিস্তানে খু.ন একই পরিবারের ১১ সদস্য, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

পারিবারিক বিবাদের জের! আর সেকারণেই এক পরিবারে ঘটে গেল নৃশংস ঘটনা! পরিবারের ১১ জন সদস্যকে খুনের অভিযোগ উঠল পাকিস্তানে (Pakistan)। তবে বিবাদের জেরে একই পরিবারের এতজনের হত্যার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলার ঘটনা। এদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ওই জেলায় তখতি খেলা নামে একটি গ্রাম রয়েছে। আর সেই গ্রামেরই এক বাড়ি থেকেই পুলিশ একসঙ্গে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে বলে খবর। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাই, তাঁদের দুই স্ত্রী, তাদের ৬ সন্তান এবং একজন অতিথি। তবে খুনের প্রকৃত কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, খুনের দু’দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, ওই পরিবারের অন্য একজন সদস্য বাইরে ছিলেন। তিনি বাড়িতে ফেরার পরই পুরো বিষয়টি জানাজানি হয়। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাবারে বিষ মিশিয়ে ওই পরিবারের মোট ১১ জনকে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে খুনি ওই পরিবারের সদস্য হতে পারে অথবা পরিবারের আত্মীয় হতে পারে। কারণ সে বাড়িতে ঢুকেই এমন ঘটনা ঘটিয়েছে। এরপর নিজের কাজ সেরে বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপরাধীর পরিকল্পনা ছিল পরিবারের সকল সদস্যকে খুন করা। কিন্তু ঘটনার দু’দিন পর পরিবারের অন্য এক সদস্য বাড়ি ফিরে দেখেন বাড়ির গেট বাইরে থেকে বন্ধ। এরপর তড়িঘড়ি বাড়িতে প্রবেশ্য করলে চক্ষু চড়কগাছ! বাড়িতে ঢুকেই পরিবারের ১১ সদস্যের মৃতদেহ দেখতে পান। এরপর তিনিই সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে এবং নমুনা সংগ্রহ শুরু করে। ইতিমধ্যে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এছাড়া, প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে দু’দিন আগে পাকিস্তানের ওই পরিবারের এক সদস্য খাবার কিনেছিলেন। আর সেই খাবার খেয়েই তাঁরা সকলেই মারা যান। অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ১১ জনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তবে ইতিমধ্যে খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি আরশাদ হুসেন শাহ পুলিশের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। পাশাপাশি অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশও দেন তিনি। তবে এদিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


Related articles

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...