Tuesday, April 28, 2026

‘‌চায়েওয়ালি চাচি’‌! টানা ৩৫ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

Date:

Share post:

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই!…’ আর বাঙালির তো চায়ের প্রতি একটু বেশিই ভালোবাসা রয়েছে। কিন্তু যদি এটা হয় যে আপনার প্রতিদিনের খাদ্য শুধুই চা! তাহলে তেমন হবে? শুনতে অবাক লাগলেও, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা, পিল্লি দেবীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে! গত ৩৫ বছর ধরে শুধু চা খেয়েই বেঁচে আছেন তিনি। গত ৩৫ বছর ধরে শুধু এক কাপ চা–ই তাঁর প্রতিদিনের খাবার। এজন্য পাড়ায় তাঁর নাম ‘‌চায়েওয়ালি চাচি’‌।

ছত্তিশগড়ের কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের পিল্লি দেবীর দাবি, টানা ৩৫ বছর ধরে শুধুমাত্র চা খেয়ে বেঁচে রয়েছেন তিনি! বারাদিয়া গ্রামে তিনি পরিচিত ‘চায়েওয়ালি চাচি নামে’। ওই মহিলার বাবা রতি রাম জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই চা ছাড়া অন্য কিছু খান না তাঁর মেয়ে। এমনকি জলও নয়। এ সময় তাঁর শিক্ষক তাকে জনকপুরে অ্যাথলেটিক্স খেলায় নিয়ে যান। পল্লীদেবী এখানে দৌড়ে ফার্স্ট হয়েছিলেন। ক্লাস সিক্সের পর বিয়ে করেন তিনি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তিনি ফিরে আসেন এবং তারপর জল ও খাবার ছেড়ে দেন। তারপর থেকে শুধুমাত্র চা খেয়েই বেঁচে রয়েছেন। প্রথমদিকে চা খাওয়ার সময় বিস্কুট বা পাউরুটি খেলেও আস্তে আস্তে সেগুলোও ছেড়ে দেন তিনি।

বিজ্ঞান বলছে ৩০ বছর শুধু চা খেয়ে বেঁচে থাকা কোনও মানুষের পক্ষে সম্ভব নয়। নবরাত্রির সময় অবশ্য অনেকেই টানা ৯ দিন উপোস করেন। এবং শুধুই চা খান। কিন্তু তা বলে ৩০ বছর! এটা কোনওভাবেই সম্ভব নয়। কোরিয়া জেলা হাসপাতালের চিকিৎসক এসকে গুপ্তাও জানিয়েছেন একই কথা। কিন্তু তাহলে পিল্লি দেবী বেঁচে বছরের পর বছর ধরে শুধু চা খেয়ে বেঁচে রয়েছেন কীভাবে? এটা নিছকই অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...