Tuesday, April 28, 2026

ইডি অফিসারদের বিরুদ্ধেই টাকা চু.রির অভিযোগ শাহজাহানের পরিবারের

Date:

Share post:

এবার ইডি অফিসারদের বিরুদ্ধেই চুরির অভিযোগ। ইডি অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং টাকা চুরির অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের পরিবারের। গত ৫ জানুয়ারি শেখ শাহাজানের বাড়িতে যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে। শুধু তাই নয়, শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার দিদার বক্স মোল্লার। দিদারের ওই অভিযোগের ভিত্তিতেই ন্যাজাট থানায় এফআইআর হয়েছে। সূত্রের খবর, পুলিশ তার তদন্তও শুরু করে দিয়েছে।

শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার এই অভিযোগ দায়ের করেছে। পুলিশের কাছে শাহাজাহান শেখের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা অভিযোগে উল্লেখ, ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি করেছে ইডি। মামলা রুজু হয়েছে ৪৪৭, ৪৪৮( ট্রেসপাসিং), ৪২৭ (সম্পত্তির ক্ষতি ), ৩৭৯ (চুরি), ৫০৬ (ভয় দেখানো ), ৩৪ ধারায় (মিলিত অভিসন্ধি)।ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে ইডি-ও পাল্টা অভিযোগ করেছে ন্যাজাট থানায়। তাতে শাহজাহান বাহিনী তাদের অফিসারদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন- ‘‌চায়েওয়ালি চাচি’‌! টানা ৩৫ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...