Thursday, May 14, 2026

সঙ্গীকে বেধড়ক মারধরের পর তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার তিন

Date:

Share post:

হোটেলের ঘরে ঢুকে এক যুবককে বেধড়ক মারধর, এমনকি তাঁর সঙ্গী মহিলাকেও মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়। কর্ণাটকের (Karnatak) নালকর ক্রস এলাকার এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশি সক্রিয়তায় গ্রেফতার হয় ৩ দুষ্কৃতী। ঘটনায় আক্রান্ত তরুণীর গোপণ জবানবন্দি নেওয়ার সময় বেরিয়ে এল আরও চাঞ্চল্যকর তথ্য। বিচারকের কাছে তরুণী জানান হোটেলে হামলার পর তাঁকে গণধর্ষণ (gang rape) করে দুষ্কৃতীরা।

সিরসি গ্রামের বিবাহিত এক তরুণীর সঙ্গে ভিন্ন ধর্মের এক যুবকের সম্পর্কের জেরে নালকর ক্রশ এলাকার একটি হোটেলে দেখা করেন তাঁরা। সেখানে চড়াও হয় আক্কাইয়ালুর গ্রামের কিছু দুষ্কৃতি। ঘরে ঢুকে মারধরের পাশাপাশি হোটেলে হামলা ও এলাকায় দুর্ঘটনা ঘটানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে হাঙ্গল পুলিশ। আক্রান্ত তরুণীর গোপণ জবাববন্দি (statement under IPC 164) নেওয়া হয় বিচারকের ভিডিওগ্রাফির অধীনে।

আদালতে পেশের পর আক্রান্ত তরুণী দাবি করেন হোটেল থেকে মারধর করে তাঁকে বাইরে নিয়ে যাওয়ার পর দুষ্কৃতীরা তাঁকে জঙ্গলে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। সেখান থেকে বাসস্ট্যান্ডে তাঁকে ছেড়ে দিয়ে যায়। অভিযোগ অনুযায়ী ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি ধারায় মামলা শুরু করে। গোটা ঘটনায় সাতজনের নামে অভিযোগ দায়ের হয়। আরও চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...