Tuesday, May 19, 2026

ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে : সূত্র

Date:

Share post:

অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গেলেন মোহনবাগান সুপার জায়েন্ট-এর স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে ভারতের ভিসা পেলেন তিনি। সব ঠিক থাকলে আগামী সোমবার ভুবনেশ্বরে মোহনবাগান দলের সঙ্গে যোগ দিতে পারেন হাবাস। সুপার কাপের ডার্বি আগামি শুক্রবার। তার আগেই কোচের হট সিটে দেখা যেতে পারে হাবাসকে। জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করার পর, হাবাসের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের প্রথম ম্যাচে শ্রিনিধি ডেকান এফসির বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ক্লিফোর্ড মিরান্ডার দল। এর মধ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচে কি দেখা যাবে হাবাসকে? সম্ভাবনা সেরকমই। ফলে ডার্বি ম্যাচে হয়ত ডাগ আউটে দেখা যাবে তাঁকে। ডার্বি ম্যাচের আগে ডিফেন্সের সমস্যায় ভুগতে হচ্ছে হাবাস বাহিনীকে। গোল খাওয়ার সমস্যা মেটাতে হবে। তা হলে অনেকটাই চাপমুক্ত হবে মোহনবাগান।

দলের সঙ্গে না থাকলেও, ফোনে দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নির্দেশ দিয়েছেন হাবাস। তবে এবার সশরীরে আসতে চলেছেন তিনি। এর মধ্যে ভারতীয় দলের ক্যাম্পে সাত ফুটবলার চলে যাওয়ায় বেশ চাপে পড়তে হয়েছে মোহনবাগানকে। তবে আনোয়ার আলি দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছে মোহনবাগান। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি মোহনবাগান। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাসই। তবে সাইডব্যাক খুঁজলেও এই পজিশনে কোনও ফুটবলার পাওয়া যাচ্ছে না বলেই সবুজ-মেরুন সূত্রের খবর। আসলে ক্যাপ্টেন শুভাশিস বসু সমস্ত ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাঁর যদি চোট লেগে যায় তা হলে কী হবে? সেটাও এখন বেশ ভাবাচ্ছে মোহনবাগানকে। এর মধ্যেই দেশে এসে যাচ্ছেন হাবাস। ফলে সেই সমস্যাও সমাধান হয়ে যেতে পারে। কারণ দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...