Tuesday, June 23, 2026

ভাটিখানায় বেড়ে ওঠা, বকশিসের টাকায় বই! IAS রাজেন্দ্রর শৈশব হার মানাবে সিনেমাকে

Date:

Share post:

২৭ অক্টোবর মুক্তি পেয়েছে বিধু বিনোধ চোপড়া পরিচালিত ‘টুয়েলফথ ফেল’ (12th Fail)। বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি একের পর এক উঠে আসছে বাস্তবের মনোজ কুমার শর্মাদের কাহিনি। যদিও বাস্তব গল্পের ভিত্তিতেই এই ছবি করেছেন বিধু বিনোধ চোপড়া। তবে, তিনিই যে একা নন, সিভিল সার্ভিসের আরও অনেক আধিকারিকের জীবনেও ছাত্রাবস্থা যে ছিল সংগ্রাম আর ব্যর্থতার ইতিহাসে ভরা- তার প্রমাণ মিলছে। যেমন, মহারাষ্ট্রের রাজেন্দ্র ভরুধ (Rajendra Bharud) IAS অফিসার। তাঁর শৈবব কেটেছে ভাটিখানায়। সেখানে ছোটবেলাতেই তাঁর মুখে অবলীলায় ঢালা হত মদ। খদ্দেরদের দেওয়া বকশিসের টাকা জমিয়ে কিনতেন বই। ডাক্তারি পাশ করার পর UPSC দিয়ে একবারে উত্তীর্ণ। কিন্তু IRS পছন্দ না হওয়ায়, পরের বার ফের পরীক্ষা- এবার IAS। আজ পিছন ফিরলে নিজের সেই অস্থির শৈশবরে ছবিটা দেখতে পান রাজেন্দ্র ভরুধ।

১৯৮৮ সালে মহারাষ্ট্রের সকরি তালুকের সামোড়ে গ্রামে জন্ম হয় রাজেন্দ্রর। মাতৃগর্ভে থাকাকালীনই তাঁর বাবার মৃত্যু হয়। বাবার একটা ছবিও ছিল না তাঁর পরিবারে। মদের ভাটি চালাত তাঁর পরিবার। থাকতেন ভাটির পাশের ঝুপড়িতে। রাজেন্দ্র জানান, ছোটবেলায় খিদের জ্বালায় চিৎকার করলে ভাটিতে আসা খদ্দেরা তাঁর মুখে মদ ঢেলে দিতেন। এমনকী তাঁর ঠাকুমাও দুধের বদলে দেশি মদ খাওয়াতেন। সর্দি-কাশি হলেও দাওয়াই ছিল মদ। ভাটিতে আসা ক্রেতারা রাজেন্দ্রকে চাট কিনতে পাঠাতেন। এনে দিল মিলত বকশিস। সেই টাকা জমিয়ে বই কিনতেন কিশোর রাজেন্দ্র ভরুধ (Rajendra Bharud)। দশম শ্রেণির পরীক্ষায় ৯৫ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পান। ২০০৬-এ মেডিক্যালে চান্স পান। মুম্বইয়ের কেইএম হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। কিন্তু তিনি চান সিভিল সার্ভিস দিতে। UPSC পরীক্ষায় বসেন। প্রথমবার IRS হন।  কিন্তু সেটা পছন্দ হয়নি। ২০১৩-তে IAS হয়ে কাজে যোগ দেন। ২০১৫-এ অ্যাসিসট্যান্ট কালেক্টর পদে কাজ শুরু করেন রাজেন্দ্র। ২০১৮ সালে নন্দারবারে ডিস্ট্রিক্ট কালেক্টরের পদে বসেন তিনি।

২০১৪-তেই একটি বই লেখেন রাজেন্দ্র। তাঁর জীবনের সংগ্রামের প্রতিটি কথা অকপটে লিখেছেন তিনি। প্রবল দারিদ্র্যের মধ্যেও কীভাবে তিন সন্তানকে পালন করেছেন তাঁর মা- তাও লেখা হয়েছে তাঁর বইয়ে। মনোজ কুমারের মতো রাজেন্দ্র ভরুধও ভাগ্যকে জয় করার  উজ্জ্বল উদাহরণ।


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...