Saturday, May 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলো ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিট যে লড়াইটা চালিয়েছিল ভারতীয় দল, সেটা দ্বিতীয়ার্ধে একেবারে ছিলো ফিকে। প্রথম ৪৫ মিনিটে শুধু ডিফেন্স করে গোল বাঁচানো নয়, গোল করার মতো জায়গাতেও চলে গিয়েছিল ভারত। তবে সুনীল ছেত্রী গোল করতে না পারায় ভুগতে হল।

২) রঞ্জিট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৮ রান করলো বাংলা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান উত্তরপ্রদেশের। ৮২ রানে পিছিয়ে তারা। বাংলার হওয়ে ৪৬ রানে অপরাজিত মহম্মদ কাইফ। ৪১ রান শ্রেয়ান্স ঘোষের।

৩) শনিবার সন্ধ্যায় আট বছর পর ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড। সিএবির কর্তারা বিশ্ব ক্রিকেটের ‍‘বিগ ক্যাট’-কে স্মারক, সোনার ব্রেসলেট, ব্লেজার উপহার দিয়ে বরণ করে নেন।ক্রিকেটের নন্দনকাননে এসে উচ্ছ্বসিত লয়েড।

৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্টে প্রথম দুই ম্যাচে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছিল, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই নাকি তাঁকে বাদ দেওয়া হয়েছে।

৫) আজ সুপার কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। লাল-হলুদের মুখোমুখি শ্রীনিধি ডেকান। অপরদিকে মোহনবাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা মোহনবাগানের। অপরদিকে শ্রীনিধিকে যথেষ্ট সমীহ ইস্টবেঙ্গল কোচের।

আরও পড়ুন – লয়েডকে বিশেষ সম্মান সিএবির

 

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...