Sunday, May 17, 2026

ডানকুনিতে বিজেপির বিরুদ্ধে তোপ  কল্যাণের

Date:

Share post:

ডানকুনিতে এক রক্তদান শিবিরে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি বলেন, এখানে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সন্দেশখালিতে গন্ডগোল হয়েছে বলে সারা রাজ্যে সিআইএসএফ , সিআরপিএফ রুট মার্চ চালাতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা দেখে নির্বাচন কমিশন । এই সময় তারা যদি মনে করে কোন জায়গায় সিআরপিএফ বা সিআইএসএফ টহল দেওয়ার দরকার আছে তারা সেটা করতে পারে, তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেই এই সব পরিকল্পনা করেছে।

তার সাফ কথা, কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে তার বাড়িতে সিআরপিএফ নিয়ে যাক ,কিছু বলার নেই ।কিন্তু তা না করে পাড়ায় পাড়ায় সিআরপিএফ টহল দিচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এটা কখনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হতে পারে না। যেখানে সেখানে রুট মার্চ করার অধিকার সিআরপিএফ বা সিআইএসএফের নেই।

কল্যাণ বলেন, সিবিআই তদন্ত করছে গ্রেপ্তারও করেছে, কিন্তু আজ দেড় থেকে দু বছর হয়ে গেল সেই সমস্ত মানুষ যাদের গ্রেপ্তার করেছে, তাদের জেলে রাখা হয়েছে। কিন্তু এখনো তাদের ট্রায়াল শুরু হল না কেন? এরাজ্যে বিজেপির একজন নেতা আছে ,তিনি বলছেন দরকার হলে আপনারা কোর্টে যান, আরে আমরা কোর্টে যাই না আমরা যাই ভোটে, সেই ভোটেই তোমাদের মোকাবিলা করব। রাজ্যের বিরোধী দলনেতা যিনি বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু তারই তো জেলে থাকার কথা কিন্তু হাইকোর্টের একজন বিচারক রক্ষাকবচের আশীর্বাদ তার মাথায় রেখেছেন, যার জন্য তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং বড় বড় কথা বলছেন।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...