Monday, May 4, 2026

যুব-আবাসের দায়িত্বভার এবার বেসরকারি হাতে দিচ্ছে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকারের অধীন সব যুব-আবাসের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের জন্যে রাজ্যের ৩৪টি ইউথ হস্টেল বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে। নবান্নের দাবি, এর ফলে যুব-আবাসের পরিষেবার মান উন্নত হবে এবং ভাড়া বাবদ সরকারের বিপুল টাকাও রোজগার হবে।
ছাত্রছাত্রীদের থাকার জন্যে সরকারি অর্থানুকূল্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইউথ হস্টেল গড়ে উঠেছিল। যার দেখভাল করে রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। আধিকারিকদের বক্তব্য, যুব-আবাস রক্ষণাবেক্ষণে বছরে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচ হয়, কিন্তু রোজগার হয় যৎসামান্য। অর্থ দফতর জানিয়ে দিয়েছে, যুব-আবাস চালাতে বাজেট থেকে ফি-বছর অকাতরে টাকা খরচ করা যাবে না।খরচ নিজেদেরই জোগাড় করতে হবে। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় তা অসম্ভব। সে জন্যেই যুব-আবাসের ভার বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত।

সিদ্ধান্ত হয়েছে, গত পাঁচ বছরে দেশের কোথাও ন্যূনতম ৫০ বেডের কোনও হোটেল, লজ, গেস্ট হাউস বা রেস্তোরাঁ চালানোর অভিজ্ঞতা রয়েছে, এমন কোনও সংস্থাকেই লিজ দেওয়া হবে। শর্তও মানতে হবে তাদের। যেমন, যুব-আবাসের ঘর শুধুমাত্র পর্যটকদেরকেই ভাড়া দিতে হবে।পর্যটকদের সুরক্ষায় নিরাপত্তারক্ষী রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বা ছাত্র-যুবরা ভাড়ায় ৫০ শতাংশ কনসেশন পাবেন। যুব-আবাসে দু’টি বাতানুকূল রুম আলাদা করে রাখতে হবে দফতরের মনোনীত অতিথিদের জন্যে। এ ছাড়াও জঞ্জাল সাফাই, অগ্নিনির্বাপণ এবং ছোটখাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব লিজ নেওয়া সংস্থাকেই পালন করতে হবে। ক্যান্টিনের সুবিধাও রাখতে হবে।
বিভিন্ন যুব-আবাস লিজ দেওয়ার ক্ষেত্রে এক-এক জায়গায় এক-এক রকম বেস প্রাইস ধরা হয়েছে। যেমন দিঘায় বেস প্রাইস ধার্য হয়েছে ২৩ কোটি ৫৯ লক্ষ টাকা। এখানে মোট রুমের সংখ্যা ৩২টি। ১০৭ জন থাকতে পারেন। তবে সবথেকে বেশি বেস প্রাইস ধার্য হয়েছে গজোলডোবা ইউথ হস্টেলের জন্য। এখানে ৩৭টি রুম রয়েছে। থাকার ব্যবস্থা ৮২ জনের। বেস প্রাইস ৮২ কোটি ৯৮ লক্ষ টাকা।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে