Sunday, April 26, 2026

প্রাক্তন সহকর্মীকে হোটেলে আমন্ত্রণ! বেসরকারি সংস্থার সিইও-র বিরুদ্ধে গু.রুতর অ.ভিযোগ তরুণীর

Date:

Share post:

বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার দিল্লি (Delhi)। নিজের ৪ বছরের ফুটফুটে সন্তানকে খুনের অভিযোগ বেসরকারি সংস্থার সিইও সূচনা শেঠের (Suchana Seth) বিরুদ্ধে। এই কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল দেশ। এমন আবহে ফের দিল্লির এক বেসরকারি সংস্থার সিইও-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। রাজধানী শহরের (Delhi) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দিল্লির একটি পাঁচতারা হোটেলে সংস্থার প্রাক্তন জুনিয়র সহকর্মীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিযুক্ত। তরুণীর সঙ্গে দেখা করার নামে সিইও-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই তরুণী। রবিবার রাতে দিল্লির চাণক্যপুরী জেলার একটি বিলাসবহুল হোটেলে এমন ঘৃণ্য অপরাধ ঘটেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী আমেরিকার নাগরিক। এদিকে জিজ্ঞাসাবাদের সময় তরুণী পুলিশকে জানান, অভিযুক্তের সঙ্গে তাঁর কাকার আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্রেই ওই বেসরকারি সংস্থার উচ্চপদে চাকরি পেয়েছিলেন তিনি। এদিকে আচমকাই রবিবার হোটেলে দেখা করে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। আর তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর।

ইতিমধ্যে দিল্লি পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর অভিযোগ খতিয়ে দেখে বেসরকারি সংস্থার অভিযুক্ত সিইও-র খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...