Tuesday, June 9, 2026

লোকসভায় ‘একলা চলো’ নীতি মায়াবতীর, খুলে রাখলেন অন্য সম্ভাবনাও

Date:

Share post:

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার প্রকাশ্যে ঘোষণা করে দিলেন মায়াবতী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি। অবশ্য নির্বাচনের পর জোটের সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার ৬৮ বছরে পা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। এদিন লখনউতে এক সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের ‘বহেনজি’ বলেন, “বিএসপি কোনও দলের সঙ্গে জোটে যাচ্ছে না। তবে নির্বাচন পরবর্তী জোটের সম্ভাবনা খোলাই থাকছে।” জোটে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরপ্রদেশে যখনই কোনও দলের সঙ্গে বিএসপি জোট করেছে তখন দেখা গিয়েছে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। তাই এবার জোট ছাড়া একাই লড়বে দল।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে একদা চিরপ্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল মায়াবতীর দল। তবে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রাজ্যে একা লড়ার পথে হাঁটেন বহেনজি। গত মাসেই নিজের রাজনৈতিক উত্তরসূরী হিসাবে ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করেন। অবশ্য সাম্প্রতিক সময়ে বিজেপি বিরোধীতায় সেভাবে সরব হতে দেখা যায়নি ময়াবতীকে। এমনকি অবিজেপি দলগুলির সঙ্গে একমঞ্চ এড়িয়ে গিয়েছেন। যার জেরেই জল্পনা শুরু হয় তলে তলে বিএসপি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে। একটা সময়ে বিএসপি উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি হলেও ক্রমশ দলের ধার এবং ভার কমেছে। ভেঙেছে দলিত ভোটব্যাঙ্কও। এই পরিস্থিতিতে লোকসভায় একা লড়ার কথা ঘোষণা করলেন মায়াবতী। অবশ্য খোলা রাখলেন ভোট পরবর্তী জোটের সম্ভাবনাও।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...