Thursday, June 11, 2026

মকর সংক্রান্তির দিনেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া! নয়া রেকর্ড গড়ল সেনসেক্স

Date:

Share post:

মকর সংক্রান্তির(Makar Sankranti) দিন সকালেই দালাল স্ট্রিটে(Dalal Street) খুশির হাওয়া। নতুন বছরে সমস্ত রেকর্ড ভাঙল সেনসেক্স (Sensex)। সোমবার বাজার খুলতেই সেনসেক্স পার করল ৭৩ হাজারের গণ্ডি। লাগামহীন উচ্চতায় পৌঁছেছে নিফটিও (Nifty)। বাজার খোলার মুহূর্তে নিফটি ছিল ২২ হাজার সূচকের উপরে। তবে সোমবার সারাদিনই শেয়ার বাজারে(Share Market) ‘বুল রান’(Bull Run) অব্যহত থাকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের। শুধুমাত্র ভারতই নয়, এদিন সকালে বাজার খুলতেই চড়চড়িয়ে বেড়েছে এশিয়ার সব দেশের শেয়ারই।

এদিকে নতুন বছরে ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স সূচক। ৬০০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচকও। তিনদিন আগেই সেনসেক্সের সূচক ৭২ হাজারের সূচক পার করেছিল। এদিন বাজার খুলতেই সেনসেক্সের সূচক ৭৩ হাজারের গণ্ডি পার করল। সকাল সাড়ে ৯টার মধ্যেই সেনসেক্স পৌঁছয় ৭৩২৩৫.৬০ অঙ্কে। যেখানে রবিবার মার্কেট বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক যা ছিল, এদিন বাজার খুলতে না খুলতেই তার থেকে ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে সোমবার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উইপ্রোর লগ্নিকারীরা। এদিন একধাপে ১১ শতাংশ শেয়ার বেড়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটির। যদিও গত শুক্রবার বাজার বন্ধের সময়ে যথেষ্ট লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের। উইপ্রো ছাড়াও এদিন শেয়ার বাজারে সফল হয়েছে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা।

 

 

 

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...