Sunday, April 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রতিক্ষার অবসান। শহরে চলে এলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। সোমবার সকালেই শহরে চলে আসেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই ডাগআউটে দেখা যেতে চলেছে।

২) সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো রিয়াল। রিয়ালের হওয়ে হ্যাটট্রিক ভিনিসিয়াস জুনিয়রের। মাঠে বসেই নিজের প্রাক্তন ক্লাবের জয় দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

৩) নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়া ওপেনের ম্যাচের আগে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর এবার সেই প্রস্তাবের উত্তর দিলেন জোকোভিচ। বললেন একদিন একসঙ্গে খেলার অপেক্ষায় আছি।

৪) প্রযুক্তির অপব্যবহার নিয়ে এবার সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পরা এই ভুয়ো ভিডিও নিয়ে ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। এই ধরনের ঘটনাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সচিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।
৫) আশঙ্কাই সত্যি হলো। কুয়াশার কারণে শুরু করা গেলো না রঞ্জিট্রফির বাংলা বনাম উত্তরপ্রদেশের চতুর্থ দিনের ম্যাচ। যার ফলে পয়েন্ট নষ্ট হল বাংলার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়াড়িদের। যার ফলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো বাংলা। ড্র হলেও প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে থাকার সুবাদে ড্র করলেও পয়েন্ট পেল মনোজরা।

আরও পড়ুন – Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...