Friday, May 15, 2026

বিজেপি শাসিত মধ্য়প্রদেশে ‘পুত্রহত্যা’র দায়ে পিতা!

Date:

Share post:

কয়েকদিন আগে বীরভূমের এক ‘নতুন’ বাবা সদ্যোজাতকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে রীতিমত উৎসবের আয়োজন করেছিলেন। অনেকেই প্রশ্ন করেছিলেন কন্যাসন্তান হওয়ায় কেন উৎসবের আয়োজন? যুবকের উত্তর ছিল – যে কোনও সন্তানই ঈশ্বরের আশীর্বাদ। এরাজ্যে একজন বাবা এভাবে ভাবতে পারলেও দূরত্বের ভেদে মধ্যপ্রদেশেই একজন বাবার ধ্যানধারণা অনেকটাই আলাদা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আজও সন্তানের লিঙ্গের ওপর নির্ভর করে বাবার ভালোবাসা। মেয়ে না হয়ে ছেলে হওয়ায় ১২ দিনের সন্তানকেও (new born) খুন করতে হাত কাঁপল না এক বাবার!

মধ্যপ্রদেশের বেতুল (Betul) জেলার বাসিন্দা অনিল উইকি ও তাঁর স্ত্রীর ইতিমধ্যেই দুটি পুত্রসন্তান রয়েছে। এরপর তাঁর স্ত্রী কিছুদিন আগে আরেকটি পুত্রের জন্ম দেন। কিন্তু অনিল চেয়েছিলেন এবার তাঁদের মেয়ে হবে। ছেলে হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন তিনি। এরপরই মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে মারধর শুরু করেন। মায়ের কোল থেকে ছিনিয়ে নেন ১২ দিনের শিশুটিকে। প্রচণ্ড মার খেয়ে ভয়ে ঘর থেকে পালিয়ে যান স্ত্রী। পরে ঘরে ফিরে দেখেন শিশু পুত্রটি মৃত অবস্থায় পড়ে।

মৃত শিশুটির গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে। কোতওয়ালি থানায় (Kotwali police station) অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ গ্রেফতার করে অনিলকে। পুলিশি জেরায় সে জানায়, মেয়ে না হওয়ায় ছেলেকে খুন করেছেন তিনি। সন্তানের লিঙ্গ স্থির করতে যেখানে বাবা-মায়ের কোনও হাত থাকে না, সেখানে মায়ের কোল খালি করার জন্য যে কোনও শাস্তিই কম। সন্তান হত্যার শাস্তি হবে জেনেও কেন সদ্যোজাত ছেলেকে মেরে ফেললেন, না কি মেয়ে সন্তান কামনার মধ্যেও ছিল অন্য কোনও উদ্দেশ্য। কন্যাভ্রূণ বা মেয়ে সন্তান হত্যার পাশাপাশি এবার দেশের অনেক জায়গাতেই কী পুত্রসন্তান রক্ষার প্রচার চালাতে হবে, উঁকি দিচ্ছে সম্ভাবনা।

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...