Saturday, May 16, 2026

কেন্দ্রের নির্ভরশীলতা কাটিয়ে গরিব মানুষকে রেশন দেবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে এবার নিজেরাই বাংলার গরিব মানুষকে রেশন  দেবে রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য এবিষয়ে সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে।

একশো দিনের কাজ, আবাস যোজনার মত প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না।  মুখ্যমন্ত্রী জানান, এর উপরে এখন রেশন বাবদ রাজ্যের পাওনা সাত হাজার কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্র। ডিসেম্বরে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানান। বকেয়া মেটানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি।

এদিনের প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যে চিঠি প্রকাশ্যে এসেছে, তাতে বকেয়া যা ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে রেশনের ৭০০০ কোটি টাকা। কিন্তু কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র। নবান্ন সূত্রে বলা হয়েছে, রাজ্য গরিব মানুষকে নিজেদের টাকায় চাল, গম ও অন্যান্য রেশন সামগ্রী দেবে সারা বছর। কেন্দ্রের টাকার উপর ভরসা করবে না। এবিষয়ে সবরকম প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে।


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...