Thursday, June 25, 2026

আগামিকাল ডার্বি, রইলো ইস্ট-মোহনের আপডেট

Date:

Share post:

আগামিকাল সুপার কাপে বড় ম্যাচ। শুক্রবার সুপার কাপে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের প্রথম ডার্বি জিতে বড় ম্যাচ না জেতার দীর্ঘ চার বছরের খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল।ফাইনালে অবশ্য মোহনবাগান হারিয়ে দেয় তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে।তবে এখন ছবিটা অবশ্য বদলে গিয়েছে। এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, আইএসএলে হারের হ্যাটট্রিকের পর মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো দায়িত্ব ছেড়েছেন। দলে কোচ হিসাবে যুক্ত হয়েছেন হাবাস। ডার্বির আগে মেগা প্রস্তুতিতে ইস্ট-মোহন।

দলের টিডি অ্যান্তোনিও লোপেজ হাবাস ফিরেছেন সবুজ-মেরুনের কোচের দায়িত্বে। ভুবনেশ্বর পৌঁছে দলের ভুলত্রুটি শোধরানোর কাজ শুরু করে দিয়েছেন হাবাস।মোহনবাগান সুপার কাপে গ্রুপের প্রথম দু’টি ম্যাচ কোনও রকমে জিতেছে। দলের রক্ষণের ফাঁকফোকর প্রকট। বুধবার অনুশীলনে রক্ষণ মেরামতির কাজেই বেশি ব্যস্ত থাকেন দিমিত্রি পেত্রাতোসদের নতুন হেড স্যর। ডিফেন্সিভ ব্লকার হিসেবে ব্রেন্ডন হ্যামিলকে খেলাতে পারেন হাবাস।অনুশীলনে এই পজিশনে অস্ট্রেলীয় ডিফেন্ডারকে খেলিয়ে দেখে নিচ্ছেন স্প্যানিশ কোচ। পাশাপাশি জুনিয়রদের নিয়েও অনেকটা সময় কাটাচ্ছেন নতুন কোচ।

ইস্টবেঙ্গল অবশ্য ডার্বির মহড়ায় নেমে খোশমেজাজে। কোচ, ফুটবলাররা দারুণ আত্মবিশ্বাসী। মেজাজে রয়েছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। অনুশীলনের ফাঁকে ফুটবলারদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠছেন লাল-হলুদের স্প্যানিশ বস। বড় ম্যাচের আগে জেভিয়ার সিভেরিও গোল পাওয়ায় স্বস্তি ফিরেছে দলে। রক্ষণে ভরসা দিচ্ছেন হিজাজি মাহের। ড্র করলেই সুপার কাপের শেষ চারে উঠবে লাল-হলুদ। তবে ইস্টবেঙ্গল কোচ চান, জিতেই নক আউট নিশ্চিত করতে।

আরও পড়ুন- আজ ভারতের সামনে উজবেকিস্তান

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...