Thursday, June 25, 2026

মাদক আর কালাশনিকভ শেষ করে দিচ্ছে দেশটাকে, মন্তব্য পাক বিচারপতির

Date:

Share post:

পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক তকমা পাওয়া জঙ্গিদের নিজের দেশে আড়াল করে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। বার বার এই অভিযোগ করে এসেছে ভারত। এবার খোদ পাকিস্তানের প্রধান বিচারপতির মন্তব্যে উঠে এলো সেকথা। পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা মন্তব্য করলেন, মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। দেশের প্রধান বিচারপতির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পাক সরকার।

পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ অস্ত্রের বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে পাক সরকার। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত। এই ইস্যুতেই সে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বলেন, “মাদক আর কালাশনিকভ দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না।” ইসা বলেন, এমনকি তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে এক চুরির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করতে দেখা যায় পাক প্রধান বিচারপতিকে।

আসলে চোর গৃহস্থের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রের সঙ্গে চুরি করেছে আগ্নেয়াস্ত্রও। এই প্রসঙ্গেই বিচারপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান, দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...