Friday, June 26, 2026

মাঘের সকালে রাজপথে সাফাই কর্মীদের কম্বল বিলি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কিছুদিন লুকোচুরির পর, পৌষের শেষ থেকে ঝাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে। মেঘলা হলেও বৃহস্পতিবারও শীতের কামড় আছে মহানগরে। এদিন সকালে নবান্নে যাওযার পথে রাস্তায় সাফাই কর্মীদের দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই প্রান্তিক মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়ি থেকে নেমে ওই গরিব মানষদের হাতে কম্বল তুলে দেন। মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় আপ্লুত সাফাই কর্মীরা।

এরপর এই নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মমতা। লেখেন,
“প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে। তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম কম্বল। আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক।
জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।“

সব সময়ই মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭বারের সাংসদ, তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী হয়েও তাঁর অত্যন্ত সরল জীবনযাপন সারা দেশের মধ্যে একটা উদাহরণ। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তিনি সর্বদা ভাবিত। সেই কারণে ঠাণ্ডায় রাস্তা কাজ করা মানুষের হাতে তিনি তুলে দিলেন কম্বল।


Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...