Thursday, May 14, 2026

পুলিশের হাত থেকে বিচারাধীন বন্দিকে ছিনিয়ে নিয়ে পালালেন স্ত্রী!

Date:

Share post:

এ যেন পুরো সিনেমা।

শট ওয়ান: স্কুটি নিয়ে পুলিশের প্রিজন ভ্যানের সামনে এসে দাঁড়ালেন এক মহিলা।
নেক্সট শট: পুলিশের গাড়িতে থাকা খুনের মামলার অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে নিমেষে পালিয়ে গেলেন তিনি! হতবাক যোগী রাজ্যের পুলিশ।

ঘটনাস্থল উত্তরপ্রদেশের মথুরা (Mathura, Uttarpradesh)। এরকমই সিনেম্যাটিক স্টাইলের বাস্তব দৃশ্য দেখা গেল সেখানে। পুলিশ জানিয়েছে, বিচারাধীন বন্দি অনিলকে মথুরা জেল (Mathura Jail) থেকে আদালতে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশের এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI) এবং দুই কনস্টেবল। শুনানি শেষে অভিযুক্তকে নিয়ে আবার প্রিজ়ন ভ্যানে করে জেলে ফেরা হচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কে ডাবচিকের কাছে যখন প্রিজ়ন ভ্যানটি পৌঁছয়, আচমকাই স্কুটি নিয়ে সেখানে পৌঁছে যান অনিলের স্ত্রী। প্রিজ়ন ভ্যানের সামনে গা়ড়ি দাঁড় করিয়ে স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ‘ধুম’ সিনেমার কায়দায় দুচাকায় চেপে পালিয়ে যান।

বিজেপি (BJP State) শাসিত রাজ্যের এই ঘটনায় পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তিনজন পুলিশ কর্মী থাকা সত্ত্বেও এই কাণ্ড ঘটল কীভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশই। তাহলে কি আগে থেকেই গোটা বিষয়টি পরিকল্পিত ছিল? অভিযুক্ত অনিল এবং তাঁর স্ত্রীর খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...