Thursday, May 14, 2026

পিকনিকে গিয়ে দুর্ঘটনা, উল্টে গেল ২৭ জন স্কুল পড়ুয়ার বোট! উদ্ধারকাজে NDRF

Date:

Share post:

গুজরাটের ভদোদরা লাগোয়া হরনি লেকে দুর্ঘটনা (Accident at Harni Lake near Vadodara, Gujarat)। পিকনিকে গিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়াদের বোট। কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের খোঁজ চলছে। লেকে বোটিংয়ের সময় এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন শিক্ষক বা পড়ুয়া কেউই লাইফ জ্যাকেট পরে ছিলেন না। ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ (NDRF)।

সূত্র মারফত জানা যাচ্ছে ওই পড়ুয়ারা ভদোদরার নিউ সানরাইজ স্কুল (New Sunrise School) থেকেই পিকনিকে গেছিলেন। প্রাথমিকভাবেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তাঁরা কয়েকজন পড়ুয়াদের উদ্ধার করেন। পরবর্তীতে দমকল কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ শুরু করেন।ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patil)। তিনি বলেন, ‘ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি।’ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...