Tuesday, April 28, 2026

রাহুলের ‘ন্যায় যাত্রা’ পেরোতেই অগ্নিগর্ভ মণিপুর, দু’দিনে মৃত ৭

Date:

Share post:

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুরের সীমান্ত পার হওয়ার পর ফের অগ্নিগর্ভ হয়ে উঠল এই রাজ্য। গত ৪৮ ঘণ্টায় মণিপুরে মৃত্যু হল মোট ৭ জনের। যার মধ্যে একদিনেই কুকিদের হাতে প্রাণ হারিয়েছেন মেতেই সম্প্রদায়ের ৫ জন। পাশাপাশি প্রাণ হারিয়েছেন ২ জন আইআরবি জওয়ান। সবমিলিয়ে নতুন বছরে ফের রণক্ষেত্র মণিপুর রাজ্য।

গত বুধবার নতুন করে হিংসা শুরু হয় মণিপুরের চূড়াচাঁদপুর, কাংপোকপি বিষ্ণুপুরের মতো এলাকাগুলোতে। কুকি ও মেতেইদের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বিষ্ণুপুরে। মৃতদের মধ্যে রয়েছেন ওইনাম বামোলজাও ও তাঁর পুত্র ওইনাম মানিটোম্বা। এছাড়াও আরও দুই মেতেই ব্যক্তি নিহত হন বুধবারের সংঘর্ষে। এছাড়াও বুধবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় কাংপোকপির এক গ্রামরক্ষকের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই কাংপোকপিতে গিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি ওই এলাকা ছাড়ার পর নতুন করে সেখানে হিংসা প্রবল আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত রবিবার ভোর চারটে নাগাদ হামলা হয় আইআরবি জওয়ানদের উপরে। ওই সময় এমা কোনদং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে অস্থায়ী ক্যাম্পে ঘুমোচ্ছিলেন তাঁরা। হামলা চালানোর জন্য স্থানীয় চিকিম গ্রামের পাহাড়ে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। দূর থেকেই গ্রেনেড হামলা চালানো হয়। বিস্ফোরণ হয় অস্থায়ী ওই ক্যাম্পটিতে। তাতেই মৃত্যু হয় এক আরআরবি কমান্ডোর। আহত হন আরও একজন।

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...