Wednesday, June 24, 2026

কীভাবে মৃ.ত্যু আইআইটি ছাত্রীর? কারণ খুঁজতে হিমশিম অবস্থা পুলিশের

Date:

Share post:

বৃহস্পতিবারই হস্টেল (Hostel) থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর (Student) রহস্যজনক মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে আইআইটি কানপুর (IIT Kanpur) ক্যাম্পাস। তবে প্রিয়াঙ্কা জয়সওয়াল (Priyanka Jaiswal) নামে ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে দেহ উদ্ধারের আগের দিন অনলাইন থেকে নাইলনের দুটি দড়ি কেনেন ওই পড়ুয়া। কিন্তু কী কারণে তিনি ওই দড়ি কিনেছিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিকে ঘটনার পর পুলিশকে প্রিয়াঙ্কার বাবা নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, বুধবার রাতে তাঁকে ফোন করে মেয়ে বলেন, বৃহস্পতিবার সকাল সকাল তাঁকে ঘুম থেকে উঠিয়ে দিতে। জারন তাড়াতাড়ি না উঠলে হস্টেলে ব্রেকফাস্ট মিলবে না। তারপর বৃহস্পতিবার হস্টেলের ঘরে সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা প্রিয়াঙ্কা। গত ২৯ ডিসেম্বর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য আইআইটি কানপুরে ভর্তি হয়েছিলেন। তার ঠিক ২০ দিনে যেতে না যেতেই ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন ওই ছাত্রী আচমকা এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হস্টেলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেও বিষয়টির কিনারা করতে চাইছে পুলিশ।

তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আত্মহত্যার পরিকল্পনা দিন কয়েক আগেই করেছিলেন ছাত্রী। তাই অনলাইন থেকে দড়িও কেনেন। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তা নিয়ে জট এখনও কাটছে না। এর আগে গত ১০ জানুয়ারি কানপুর আইআইটির আরও এক ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল ক্যাম্পাসে।

 

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...