Tuesday, March 17, 2026

রাম নামে আস্থা বাংলার: নজরুলগীতিতে রামবন্দনা নরেন্দ্র মোদির

Date:

Share post:

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা দেশ। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ রামকে হাতিয়ার করে এই অনুষ্ঠানকে রাজনীতির রঙ দেওয়ার চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানকে লোকসভা ভোটের আগে বিজেপির গিমিক বলে কটাক্ষ করেছেন। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল বাংলার রাম ভক্তদের কথা। নিজের এক্স হ্যান্ডেলে নজরুলগীতি শেয়ার করলেন নরেন্দ্র মোদি। নজরুলের গান ব্যবহার করে বাংলার মানুষদের দিলেন বার্তা।

শনিবার সকাল সকাল মোদি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন নজরুলগীতি মন জপ নাম। সঙ্গীতশিল্পী পায়েল করের গাওয়া এই গানেই রামবন্দনায় মাতলেন মোদি। ক্যাপশনে লিখলেন, “বাংলার মানুষের প্রভু রামের প্রতি অসীম ভক্তি রয়েছে। তার প্রমাণ নজরুলের গান ‘মন জপ নাম’।” প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাটিতে কম্বল পেতে শুচ্ছেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। অধিকাংশ সময় খাচ্ছেন ফল। দিনের বেশিরভাগ সময় মৌনব্রত রাখছেন। ঘণ্টাখানেক ধরে যপ করছেন রামনাম। শুনছেন নানা ভাষার রাম বন্দনা। তার মধ্যেই শনিবার তাঁর প্লে লিস্টে ছিল নজরুলগীতি। বাংলার পাশাপাশি আরও নানা ভাষার রাম ভজন শুনছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি শেয়ার করেছেন মরিশাসের রামকথা এবং রাম ভজন শেয়ার করেছেন তিনি।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...