Thursday, May 14, 2026

ফের হলিউড সফর, বিদেশ থেকে ডাক পেলেন বলিউড অভিনেত্রী!

Date:

Share post:

শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন প্রকাশ পাড়ুকোনের কন্যা। লম্বা, ছিপছিপে, গালে টোল নিয়ে দীপিকা (Deepika Padukone) স্ক্রিনে হাজির হতেই একটা আলাদা আকর্ষণ তৈরি হয় দর্শকের মনে। বিগত কিছু বছরে নানা ধরণের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন তিনি। এবার হলিউড (Hollywood) থেকে ডাক পেলেন দীপিকা। শোনা যাচ্ছে জনপ্রিয় হলিউডি কমেডি সিরিজের (Hollywood Comedy Series) তৃতীয় সিজনে দেখা যাবে বলিউডের (Bollywood )’মস্তানি’কে।

দীপিকা পাড়ুকোনের হলিউড কানেকশন নতুন কিছু নয়। এর আগেও ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ়্যান্ডার কেজ’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তবে এবারে যে প্রজেক্টে কাজ করতে চলেছেন অভিনেত্রী তা ভারতীয়দের কাছে খুব একটা চেনা না হলেও বিদেশে বেশ প্রশংসা পেয়েছে। দুটো সিজনের সাফল্যকে ধরে রাখতে তৃতীয় শ্রেণীর নয়া চমক আনতে চলেছেন নির্মাতারা। সেই কারণেই দীপিকা পাড়ুকোনের উপস্থিতি উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। আমেরিকান কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’ এর তৃতীয় সিজনের শুটিং হবে তাইল্যান্ডে। পাশাপাশি হলিউডি সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকের শুটিং শুরু হবে এ মাসে। গল্পে খানিকটা বদল এলেও নাম অপরিবর্তিত থাকছে। সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশন দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ ফাইটার’ (Fighter)।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...