Friday, June 12, 2026

জেলে যেতে না যেতেই একের পর এক ‘আবদার’! শঙ্করকে সামলাতে হিমশিম অবস্থা

Date:

Share post:

ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) যেতে না যেতেই একাধিক আবদার। আর যা সামাল দিতে রীতিমতো মাথা খারাপ হওয়ার অবস্থা রেশন বন্টন মামলায় ধৃত শঙ্কর আঢ্যের (Shankar Adhya)। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত প্রেসিডেন্সি জেলই ঠিকানা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। শনিবার আদালতের নির্দেশে জেলে যেতে না যেতেই জেল কর্তৃপক্ষর কাছে ফিরিস্তির লম্বা লিস্ট শোনালেন শঙ্কর। সেই তালিকায় যেমন ভালো ভালো খাবার আছে ঠিক তেমনই মল ত্যাগের জন্য জেল কর্তৃপক্ষর কাছে কমোড চেয়েছেন তিনি। যদিও তাঁর কোনও আবদারই নাকি কানেই তোলেনি জেল কর্তৃপক্ষ।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে শঙ্করকে। সেখানে আসার পর থেকেই চাহিদার শেষ নেই তাঁর। জেলের রুটি নাকি একেবারেই খেতে ভালো লাগছে না শঙ্করের। আর সেকারণেই বাড়িতে বানানো রুটি, তরকারি খাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি চেয়েছেন মাছ-মাংসও। তবে এখানেই শেষ নয়, শঙ্করের তালিকায় রয়েছে কমোডও। কিন্তু জেল সূত্রে খবর, সব আবদারেই কার্যত মুখের উপর না বলে দেওয়া হচ্ছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তবে যেহেতু শঙ্কর হাইপ্রোফাইল বন্দি, সেকারণে বাড়তি নজরদারি রয়েছে শঙ্করের সেলে। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও।

 

 

 

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...